ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি সামরিক হেলিকপ্টার আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে অন্তত ১৬ জন নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ভন ভান তুয়ান বলেন, সোভিয়েত আমলের এমআই-১৭১ হেলিকপ্টারটি উড্ডয়ন প্রশিক্ষণে থাকার সময় সকালের দিকে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। একে ভিয়েতনাম সেনাবাহিনীর জন্য মারাত্মক ক্ষতি বলে বর্ণনা করেন তুয়ান। নিহতরা সবাই হেলিকপ্টারের আরোহী। কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি বলে জানান তিনি।
