বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন পেনশনভোগী ও প্রবাসী বন্ডে কর ছাড়

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২০:৪৩
পেনশনার সঞ্চয়পত্র ও ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের সুদ আয় করমুক্ত করা হয়েছে। একই সঙ্গে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের সুদের উপর পাঁচ শতাংশ হারে উেস কর আগের মতই বহাল রাখা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়েছে। আগে সব ধরনের সঞ্চয়পত্রের সুনাফার উপর পাঁচ শতাংশ হারে উেস কর কাটা হত। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাজেট কার্যক্রম ২০১৪ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫২ডি ধারা সংশোধনপূর্বক পেনশনার সঞ্চয়পত্র ও ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের সুদ আয় করমুক্ত করা হয়েছে। আর পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের সুদের উপর পাঁচ শতাংশ হারে উেস কর কাটার বিষয়টি আগের মতই বহাল রাখা হয়েছে। উেস করই চূড়ান্ত করদায় হিসাবে গণ্য হবে। এছাড়া অন্যান্য সঞ্চয়পত্রের ক্ষেত্রে বিদ্যমান পাঁচ শতাংশ হারে করারোপ ও সাধারণ হারে করারোপ করার বিধানটি বলবত্ থাকবে। এ নিয়ম এক জুলাই থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।