বলিউড অভিনেত্রীর শ্রদ্ধা কাপুরের রুপালি পর্দায় ইমেজ অনেকটা পাশের বাড়ির মেয়ের মতো-হাসিখুশি, মিষ্টি। পর্দার বাইরেও তার একই ধরনের ইমেজ। কিন্তু সেই ইমেজ ভেঙে এবার সাহসী শ্রদ্ধা। ইউটিভি স্টারসের ফটোশুটে এ রকমই দেখা গেল তাকে বোল্ড অ্যান্ড বিউটিফুল। ‘আশিকি-২’ খ্যাত এই অভিনেত্রী বলিউডের অন্যান্য নায়িকার মতো এবার হাঁটলেন কপি বা নকলের পথে। এই নকল হলো ড্রেস বা লুক নকল করা অন্য অভিনেত্রীর। এর আগে দীপিকা পাড়ুকোন একটি পুরস্কার অনুষ্ঠানে একই ধরনের ড্রেস পরেছিলেন। শ্রদ্ধা কাপুর ও দীপিকার—দুজনেরই পোশাকের রং ছিল কালো। তবে, এই নকলের ধারা বহুদিন ধরে চলছে রুপালি জগতে। ঐশ্বরিয়া রাই বচ্চন এরআগে হলিউডের এক নায়িকার পোশাক নকল করে পড়েন, সেই ঐশ্বরিয়ার এক ডিজাইনার সালোয়ার-কামিজের নকল করে পরেছিলেন দীপিকা পাড়ুকোন। এমনকি বলিউডের ফ্যাশনে সবচেয়ে উপরে যার নাম সেই সোনম কাপুরও এই পোশাক ও লুক নকলের থেকে দলছুট নন। এইবার সেই দলে নাম লেখালেন বলিউডের নতুন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
