টিভি উপস্থাপক মমরেজ মাহমুদ বিটিভির অনির্বাণ থেকে শুরু করে আনন্দমেলার বেশ ক’টি পর্ব সঞ্চালনা করেছেন। তবে এবারে কণ্ঠশিল্পী হিসেবে একক অ্যালবামের কাজ শুরু করছেন তিনি। এছাড়া ঈদের পর বিটিভিতে বিশেষ অনুষ্ঠানও শুরু করবেন তিনি। এ প্রসঙ্গে মমরেজ মাহমুদ বলেন, ‘এর আগে একটি-দুটি গানে কণ্ঠ দিয়েছি। তবে হঠাত্ করেই ইচ্ছেটা জাগল বলেই শুরু করছি। এছাড়া ভিন্ন আইডিয়া নিয়ে একটি টিভি অনুষ্ঠান করারও প্রস্তুতি নিচ্ছি।’
