সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শ্যামনগরে পূর্বপুরুষ থেকে প্রাপ্ত সংখ্যালঘু সাতটি পরিবারের ৭৭ বিঘা জমি এক আওয়ামী লীগ নেতা ও তার সমর্থিত লোকজন দখলে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন জেলার শ্যামনগর উপজেলা আটুলিয়া গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাস। আটুলিয়া গ্রামের ৭টি সংখ্যালঘু পরিবারের পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত ৮২ বিঘা জমির মধ্যে ৭৭ বিঘা ফসলি জমি ইতোমধ্যে দখল করে নিয়েছে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান শফিউল আযম লেনিন ও তার সমর্থিত লোকজন।
