ভাগ্যের সহায়তা পেয়েছি: রোমেরো

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২০:৪৯
আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়ে আনন্দের জোয়ারে ভাসছেন জয়ের নায়ক গোল রক্ষক সার্জিও রোমেরো। বুধবার অনুষ্ঠিত বিশ্বকাপের সেমি-ফাইনালে টাইব্রেকারে ডাচ দলের খেলোয়াড়দের দুটি পেনাল্টি শট আটকে দিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দেন তিনি। তবে নিজের প্রতি ভাগ্যের সহায়তা ছিল বলেও মন্তব্য করেছেন রোমেরো। প্রায় দুই যুগ পর আর্জেন্টিনাকে ফাইনালে পৌছে দেয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে রোমেরো বলেন, ‘পেনাল্টি সব সময় ভাগ্যের ব্যাপার। এটিই বাস্তবতা। আমি বেশ আত্মবিশ্বাসী ছিলাম, এবং শেষ পর্যন্ত সফলতা পাওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জনাই।’ ডাচদের দুটি শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে ৪-২ গোলে জয় পাইয়ে দেন তিনি।