‘দাবাং’ খ্যাত নায়িকা সোনাক্ষি সিনহা এবার বিখ্যাত র্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে একটি ইন্টারন্যাশনাল গানের ভিডিওতে কাজ করবেন। একটি বিখ্যাত সংবাদমাধ্যমের খবর অনুযায়ী হানি সিং এই গানের জন্য একটি গ্ল্যামারস ভারতীয় নারী খুঁজছিলেন। সোনাক্ষি এর আগেও হানির সঙ্গে ‘বস’ ছবিতে ‘পার্টি অল নাইট’ গানে কাজ করেছেন। তাই হানি শেষমেশ সোনাক্ষিকেই বেছে নিয়েছেন। খবরটি আগেই জানা গিয়েছিল। আজ মুক্তি পেল ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে ভিডিওতে কাজ করার জন্য সোনাক্ষির নতুন লুক। এর আগে সোনাক্ষিকে এই ধরনের মডার্ন লুকে খুব কমই দেখা গেছে। সোনাক্ষি নিজে খুব উত্সাহিত নিজের এই নতুন লুক এবং ভিডিওটিতে কাজ করার বিষয় নিয়ে। আসুন দেখে নিন ‘লুটেরা’ খ্যাত সোনাক্ষি সিনহার এই নতুন লুক।
