ঈদ উপলক্ষে আনিসা বিনতে আবদুল্লাহর তৃতীয় একক অ্যালবাম ‘আনিসা ভলিউম থ্রি’ ঈগল মিউজিক থেকে আসছে। এরই মধ্যে ৯টি গানের কাজ সম্পন্ন হয়েছে। তার দ্বিতীয় অ্যালবামের নাম ছিল ‘আনিসা টু’। সেকারণেই এবার ‘ভলিউম থ্রি’ রাখা হয়েছে বলে জানান আনিসা।
নতুন অ্যালবাম প্রসঙ্গে আনিসা বলেন, ‘অ্যালবামের সবক’টি গান এরই মধ্যে শেষ করেছি। আশা করছি শিগগিরই অ্যালবামটি চলে আসবে।’
আনিসা এ অ্যালবামের গীতিকার কবি রবীন্দ্র গোপ, আদিত্য রুপু, আলিফ আহসান বিপু, রাজীব ও আল-আমিন। সুর-সংগীতায়োজনে রাজিব, প্রতীক হাসান, নির্ঝর চৌধুরী, অয়ন চাকলাদার, রেজোয়ান শেখ ও প্রিন্স।
