মেসিকে নিয়ে গান

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২০:৫৮
বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে বাংলাদেশেও উন্মাদনা কম হয় না। একই সাথে ভক্তের শ্রদ্ধা প্রদর্শন এবং পাশাপাশি প্রচারের আলো পাওয়া দুটো কাজই হয়। তাই এবারে মেসিকে নিয়ে গান গাইলেন পাওয়ার ভয়েস খ্যাত সংগীতশিল্পী সজল, কর্নিয়া ও মাসুম। ‘দেখেনি আমি পেলে-ম্যারাডোনার খেলা/জন্ম হয়নি তখন তাদের বেলা/ আমি আজ বড় ধন্য/লিওনেল মেসির জন্য/তার খেলা মুগ্ধ করে/ তার জাদুতে হূদয় ভরে/তার হাসিতে বিশ্ব হাসে...’। চমত্কার এ কাব্যকথার গানটি লিখেছেন তারেক আনন্দ। সুর করেছেন সজল ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। গানটি গত সোমবার রাতে লালমাটিয়ার একটি স্টুডিওতে কণ্ঠধারণ করা হয়।