সৌদি জাহাজে ইরানই হামলা চালিয়েছে: যুক্তরাষ্ট্র

আপডেট : ২৯ মে ২০১৯, ২০:২৩

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন বলেছেন, চলতি মাসের প্রথমদিকে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে সৌদি জাহাজে যে হামলা চালানো হয়েছে তার পেছনে ইরানের থাকার বিষয়টি প্রায় নিশ্চিত। খবর এএফপি’র।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বুধবার এক সংবাদ সম্মেলনে বল্টন আরো বলেন, ‘সউদি আরবের দুটি ট্যাংকারসহ যে চারটি জাহাজে হামলা হয়েছে তা নিশ্চিত ভাবে ইরানের পক্ষ থেকেই করা হয়েছে।’ 

গত ১২ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় ওমান সাগর উপকূলে এ হামলা চালানো হয়। এতে চারটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ ছাত্রলীগের কার্যক্রম জঙ্গি সংগঠনের মতো: ডাকসু ভিপি 

যে পাঁচ দেশের সদস্যরা এ হামলার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরাও তার অংশ হিসেবে কাজ করছে।

ইত্তেফাক/টিএস