প্রতি বছরের মতো এবারও একুশে টেলিভিশনের প্রযোজনায় নির্মিত হয়েছে নাটিকা ‘রোজাদার’। নাটিকাটি রচনা করেছেন ইকবাল খন্দকার এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, শ্যামল জাকারিয়া, তন্দ্রা, ইফশিতা জামান, আতিকুর রহমান, পারভেজ আক্তার, রাশেদা রাখি, আঁখি, নিথর মাহবুব, আরজু, এআই শহীদ, সাখাওয়াত লিটন, তনময়া তানিয়া, মেমরী, মম, স্নিগ্ধা সিনহা প্রমুখ। রমজান মাসের প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে নাটিকাটি একুশে টেলিভিশনে প্রচার হয়।
