আবিদার মুঠোফোন শ্রীমঙ্গল থেকে উদ্ধার

আপডেট : ২৯ মে ২০১৯, ২০:৪২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী এলাকায় আইনজীবী আবিদা সুলতানা দুর্বৃত্তদের হামলায় নিহত হন। তার ব্যবহৃত মুঠোফোনটি ঘটনাস্থলের প্রায় ৭৫ কিলোমিটার দূর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ সালেক জানান, উপজেলার বরুনা মাদরাসা এলাকায় অবস্থিত মসজিদে হত্যাকারী তানভীর আহমদের ব্যাগ থেকে আবিদার মুঠোফোন উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, তথ্য গোপন ও আলামত গায়েবের জন্য হত্যার পর আবিদার মুঠোফোন তানভীর নিয়ে আসে। 

আরও পড়ুন: ‘খেতে না পারলে ফেলে দিন’

মঙ্গলবার মামলার প্রধান আসামি মসজিদের ইমাম তানভীর আলমের ১০ দিন ও তানভীরের স্ত্রী হালিমা সাদিয়া, ভাই আফসার আলম ও মা নেহার বেগমের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বড়লেখার জ্যৈষ্ঠ বিচারিক হাকিম হরিদাশ কুমার।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বড়লেখা থানায় নিহতের স্বামী শরীফুল ইসলাম বাদি হয়ে এই হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। 

ইত্তেফাক/অনি