অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্য রিপোর্ট আহ্বান টিআইবির

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:১৫
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্য সংবাদপত্র এবং টিভি চ্যানেলের সাংবাদিকদের কাছ থেকে প্রতিবেদন আহ্বান করেছে। এ বছর তিনটি বিভাগে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে। গত ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৩ এই সময়ের মধ্যে করা প্রতিবেদন প্রতিযোগিতার জন্য প্রযোজ্য হবে। প্রকাশিত মূল প্রতিবেদন ডাকযোগে বা প্রতিবেদনের স্ক্যান কপি [email protected] এ ই-মেইল ঠিকানায় প্রেরণ করা যাবে। বিস্তারিত তথ্য টিআইবি’র ওয়েবসাইট www.ti-bangladesh.org অথবা অফিস চলাকালীন ৯৮৮৭৮৮৪, ৯৮৫৪৪৫৬ এবং ০১৭১১৪০৫১৪৮ নাম্বারে পাওয়া যাবে। প্রতিবেদন ৩০ আগস্ট ২০১৪ এর মধ্যে টিআইবি কার্যালয়ে প্রেরণ করতে হবে। প্রতিবেদন পাঠানোর ঠিকানা- আউটরিচ এন্ড কমিউনিকেশন বিভাগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বাড়ি- ১৪১, সড়ক -১২, ব্লক -ই, বনানী, ঢাকা -১২১৩।-প্রেস বিজ্ঞপ্তি