নরসিংদী ইউএমসি পাটকলের কর্মকর্তারা চার মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এ সময় তারা মিলের জেনারেল ম্যানেজার গাজী শাহাদাৎ হোসেনের অফিস ঘেরাও করে তাকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ পাটশিল্প কর্মকর্তা সমিতি ইউএমসি শাখা এ কর্মবিরতি পালন করে।
আরও পড়ুন: ‘খেতে না পারলে ফেলে দিন’
বাংলাদেশ পাটশিল্প কর্মকর্তা সমিতি (বাপাশিকস) ইউমসি শাখার সভাপতি শ.ম. নেজামুল হক ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান ফারুক জানান, গত ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত কর্মকর্তাদের মোট চার মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া তাদের উৎসব বোনাস এখন পর্যন্ত দেওয়া হয়নি।
কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আমরা বকেয়া বেতনের জন্য অপেক্ষা করবো। না পেলে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হবে।
ইত্তেফাক/অনি
