শেষ হাসিটা আমারই!

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২০:২৮
তরুণ অভিনেতা নাঈম ঈদের আগে ব্যস্ত একাধিক নাটকের কাজে। এর ভেতরে বিশ্বকাপ উন্মাদনায় যখন সকলেই প্রায় নিজেদের প্রিয় দলের জার্সি পরে বিভিন্ন মিডিয়া ফটোশুটে অংশ নিয়েছেন। তখনই নিজের গায়ে জড়ান জার্মানীর জার্সি। নাঈমের কথায়, ‘অনেকেই হেসে উড়িয়ে দিয়েছিলেন। আমি কেন ব্রাজিল, আর্জেন্টিনাকে বাদ দিয়ে জার্মানীর সাপোর্ট করছি। এখন অবশ্য ওরা সকলেই গা ঢাকা দিয়েছে। হা হা হা। কোন কথা বলে না।’