মত্স্য চাষে পুরস্কৃত হলেন সুমিতা ও বিভুতি বিশ্বাস

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২১:২৩
উপজেলা জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন সফল মত্স্য চাষি হিসেবে সুমিতা ইজাদ্দার ও বিভুতি বিশ্বাস পুরস্কার প্রদান করেন। ইউএসএইড-এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও ব্র্যাকে বাস্তবায়নাধীন সিসা-বিডি প্রকল্পের সহায়তায় প্রশিক্ষণ নিয়ে সুমিতা ইজাদ্দার ১২ শতক জমিতে ১৮ হাজার টাকা খরচ করে মাছ চাষ করেন। উত্পাদিত মাছ থেকে ৫৩ হাজার ৪৪০ টাকা বিক্রি করে ৩৫ হাজার ৪১২ টাকা লাভ করেন। বিভুতি বিশ্বাসও প্রশিক্ষণ নিয়ে ৭০ শতক জমিতে বাগদা চিংড়ির চাষ করেন। তিনি ৩২ হাজার ৫’শ টাকা খরচ করে। চিংড়ি ১ লাখ ১৬ হাজার টাকায় বিক্রি করে লাভ করেন ৮৩ হাজার ৫’শ টাকা। প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেককে এক হাজার টাকা ও সনদপত্র প্রদান করা হয়।