সিংগাইর-মানিকগঞ্জ সড়কের পাশে নয়াকান্দির খালে পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। আর এ খাল বেয়ে বর্জ্য ছড়িয়ে পড়ছে কালীগঙ্গা নদীতে। বছর খানেক আগে পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ কাজ শেষ হলেও কেবল উদ্বোধন না হওয়ার কারণে তা ব্যবহার করা যাচ্ছে না। সেখানে চলছে মাছের চাষ। যার ফলে কয়েক বছর ধরেই মানিকগঞ্জ পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে এ খালের দক্ষিণ পাশে। খালের অনেকাংশ ঢেকে গেছে আবর্জনায়। ঐ অস্থায়ী ভাগার থেকে নয়াকান্দী খালমাত্র আধা কিলোমিটার দূরে মিশেছে কালীগঙ্গা নদীর সাথে। বৃষ্টির ঢলে আবর্জনা পড়ছে কালীগঙ্গা নদীতে।
এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ জানান, ডাম্পিং গ্রাউন্ড উদ্বোধন হলেই নয়াকান্দী খালে ময়লা ফেলা বন্ধ হবে।
