দেশব্যাপী বিশ্ব জনসংখ্যা দিবস পালন

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২১:৩৫
দেশজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে গতকাল শুক্রবার বিশ্বজনসংখ্যা দিবস পালিত হয়েছে। ‘তারুণ্যের বিনিয়োগ আগামীর উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে সুন্দর আগামীর প্রত্যাশায় উদযাপিত এ অনুষ্ঠানের রিপোর্ট পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাগণ। ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় লোকনাথ টেংকের পাড় থেকে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন চাকমা। ব্রাহ্মণবাড়িয়া পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক অরবিন্দ দত্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাঃ গাজী মুহাম্মদ আশিকুজ্জামান, ডাঃ একেএম সাজ্জাদ প্রমুখ। গাইবান্ধা উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ বিভাগের উপ-পরিচালক ডা. ফেরদৌস হোসেন মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এম পি। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আহাদ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যন রশিদা বেগম প্রমুখ। আলোচনা শেষে জেলায় সেরা কর্মীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দেন অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস। এডিএম একেএম শওকত আলম মজুমদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এএসপি ইমদাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এহসানুল করিম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেছা নাজমা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গাজী মো. মীর মোস্তফা কামাল প্রমুখ। শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো: সাইফুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পদক অনল কুমার দে , পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, সদর হাসপাতালের আর এম ও ডা: মুনির আহম্মেদ খান। পরে জেলা পর্যারে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মী ও মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান এর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা, একেএম মোজাহার হোসেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক পরিতোষ কুমার পাল, ডা. আব্দুস সামাদ, ডা. গোলাম রাব্বানী প্রমুখ। মাগুরা মাগুরা জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১০টায় কালেকটর ভবনের সামনে থেকে শহরে এ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,কে,এম, তারেক । বিশেষ অথিতি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দিন ও সিভিল সার্জন ডাঃ সুনীল চন্দ্র রায় । বক্তব্য রাখেন ডাঃ শহিদুর রহমান । অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন । মৌলভীবাজার দিবসটি উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের সার্কিট হাউস এলাকায় এসে শেষ হয়। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সার্কিট হাউসের মুন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মো: আজিজুর রহমান, পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ হেমন্ত কুমার দাশ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান। পরে অতিথিরা বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত শ্রেষ্ঠ মাঠ কর্মী ও শ্রেষ্ঠ চেয়ারম্যান এবং কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মাদারীপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগ দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ মোল্লা। এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রাহেদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিত বৈদ্য, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব মশিউর রহমান টগর, কাজী বাবুল হোসেন, সাহানা নাসরিন রুবি প্রমুখ। সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাফায়েত মাহবুব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ, সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ মুজাম্মেল হক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান বকুল প্রমুখ। এছাড়াও বিভিন্ন জেলায় যথাযথভাবে এ দিবসটি পালিত হয়েছে। জেলার বাইরে বিশেষভাবে যেসব উপজেলায় এ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে তার মধ্যে রয়েছে নওগার ধামইরহাট, মাদারীপুরের টেকেরহাট, গোপালগঞ্জের মকসেদপুর, পাবনার বেড়া, ফরিদপুরের সালথা, পটুয়াখালীর মির্জাগঞ্জ, গোপালগঞ্জের কোটালীপাড়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, কিশোরগঞ্জের হোসেনপুর, খুলনার তেরোখাদা, পিরোজপুরের কাউখালী, জামালপুরের ইসলামপুর, কুষ্টিয়ার খোকসা, নেত্রকোনার দুর্গাপুর, বগুড়ার কাহালু, কিশোরগঞ্জের তাড়াইল, বরিশালের গৌরনদী, নেত্রকোনার কলমাকান্দা, নোয়াখালীর চাটখিল, জামালপুরের সরিষাবাড়ি, ফরিদপুরের সদরপুর, পাবনার সুজানগর, কুড়িগ্রামের উলিপুর, বগুড়ার ধুনট, ঢাকার নবাবগঞ্জ, যশোরের মনিরামপুর, বগুড়ার সারিয়াকান্দি, গাজীপুরের কালিগঞ্জ, টাঙ্গাইলের মির্জাপুর, নওগার মহাদেবপুর, নাটোরের বড়াইগ্রাম, পঞ্চগড়ের বোদা, দিনাজপুরের ফুলবাড়ি, ভোলার মনপুরা, নীলফামারীর জলঢাকা, ফরিদপুরের মধুখালী, নেত্রকোনার মদন, কুমিল্লার মুরাদনগর, গাইবান্ধার সুন্দরগঞ্জ, ময়মনসিংহের গৌরিপুর, বগুড়ার সোনাতলা,পাবনার ফরিদপুর, কুষ্টিয়ার মিরপুর, সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ।