ঈদে ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান

আপডেট : ২৯ মে ২০১৯, ২১:৫৫

‘মনের ফ্রেমে তুমি’ শিরোনামের গানের অনুষ্ঠান নিয়ে এই ঈদে হাজির হচ্ছেন ইভা রহমান। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন, রাত ১০.৩০টায়।

শিল্পী ইভা রহমানের গাওয়া গান থেকে বাছাই করা হয়েছে গান গুলো। চিত্রায়িত হয়েছে দেশে এবং দেশের বাইরের মনোরম জায়গায়। মন জোনাকি, মন ভেসে যায়, মন থেকে দূরে নয়, মন সাগরে ভাসি, মন আঁধার, মনের মতো তুমি, মনে পড়ে যায়, মন আমার এবং মনের শহর অ্যালবাম থেকে গান গুলো নির্বাচিত করা হয়েছে। 

আরও পড়ুন: যাকাতের টাকা আত্মসাৎ

আইয়ুব আচ্চু, সাজ্জাদ হুসাইন, শাহান কবন্ধ, ত্রীদেব রয়, রাজেশ ঘোষ, স্বপ্নীল, শেখ রেজা শানু, ইবরার টিপু ও  এ মিজানের কথা এবং আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার, রাজেশ ঘোষ, ইবরার টিপু, এবং মান্নান মোহাম্মদ এর সুর ও সঙ্গীতায়োজনে গান গুলো পরিবেশন করা হবে। 

ইত্তেফাক/অনি