বিএনপির আন্দোলনের প্রস্তুতি নেই :গয়েশ্বর

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২১:৪১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ঈদের পর তার দলের আন্দোলনের আগ্রহ আছে, কিন্তু প্রস্তুতি নেই। আন্দোলনের প্রত্যাশা করা সহজ, কিন্তু পূরণ করা কঠিন। মানুষ একবার পিছু ফিরলে তাদের ফেরানো কঠিন হবে। আন্দোলন সফল করতে ব্যক্তিগত সুবিধা-অসুবিধা বাদ দিয়ে জনগণের চাওয়াকে প্রাধান্য দিতে হবে। ভবিষ্যতের হিসাব করলে আন্দোলন সফল হবে না। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং ঈদের পূর্বে জনদুর্ভোগ নিরসনের দাবিতে এক কর্মজীবী সমাবেশে তিনি এ সব কথা বলেন।