কৃষি ব্যাংকের এজিএম আজহারুল হক ভুঁইয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সঙ্গে অভিযোগ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
সূত্র জানায়, ভুয়া সম্পত্তি ব্যাংকে বন্ধক রেখে ঋণ জালিয়াতির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়েছেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি এ সব ঋণ প্রদান করেন। ঋণ জালিয়াতির অভিযোগের পাশাপাশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
