সেহেরিতে আঁশযুক্ত খাবার আহার হিতকর

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২১:৪২
পবিত্র রমজানে সব রোজাদারগণ চান সুস্থ-সবলভাবে রোজা পালন করতে। আর এ জন্য প্রয়োজন সুষম, পুষ্টিকর আঁশযুক্ত খাবার। স্বাভাবিক সুষম খাবার ৪/৫ ঘণ্টার মধ্যে হজম হয়। আর আঁশযুক্ত খাবার হজম হতে অধিক সময় লাগে। তাই সেহেরির সময় ফাইবার ডায়েট বা আঁশযুক্ত খাবার আহার করা ভালো। অধিক আঁশযুক্ত খাবারের মধ্যে রয়েছে গমের রুটি, লালখোসাসহ চাল, শিম, মটর, বরবটি, বিভিন্ন ধরনের ডাল, শাক সবজি, বিশেষ করে পাতা জাতীয় সবজি ও তাজা ফল। এছাড়া ছোলা, ফুলকপি, করলা, সাজনা, কাঁচা কাঁঠাল, পটল, ঢেড়শ, কাঁচাকলা ইত্যাদি সবজিতে প্রচুর আঁশ রয়েছে। শুকনা খেজুর, আঙ্গুর, পেয়ারা, কাঁঠাল, সফেদা, কদবেল ইত্যাদিতে যথেষ্ট পরিমাণে আঁশ থাকে। তাই সেহেরির সময় আঁশ জাতীয় খাবার বেশি রাখুন। পাশাপাশি মাছ, মুরগির মাংস রাখতে পারেন। তবে অধিক তৈলাক্ত খাবার ও অধিক চিনিযুক্ত খাবার মোটেও আহার করা উচিত নয়। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ