নিজের প্রিয় দল ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজিত হওয়ার পর নেপালে এক তরুণী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ২৫০ কিলোমিটার দূরে ভারাউল গ্রামের এ স্কুল ছাত্রী ১৫ বছর বয়সী প্রজ্ঞা থাপা অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং গত বৃহস্পতিবার সকালে আত্মহত্যা করে।
তার মা সিলিং ফ্যানের সঙ্গে দশম শ্রেণীর এ স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। শারদ থাপা নামে এক পুলিশ পরিদর্শক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ছাত্রীটি নিজের প্রিয় দল ব্রাজিলকে ফাইনালে দেখতে চেয়েছিলেন। কিন্তু জার্মানির কাছে তার দল হেরে যাওয়ার পর, ব্রাজিলকে সমর্থন করায় কিছু বন্ধু-বান্ধব তাকে টিপ্পনি কাটা শুরু করলে ছাত্রীটি আত্মহত্যা করে নিজের ওপর চরম প্রতিশোধ নেয়। বাসস
