টুইটারে একটি সেলফি এবং তা পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই প্রায় এক লাখ লাইক। হবে নাই বা কেন! সেলফি তুলেছেন খোদ পপ-তারকা জেনিফার লোপেজ। সঙ্গী আবার মার্কিন ‘ফার্স্ট লেডি’ মিশেল ওবামা। নিউইয়র্কে ‘লিগ অব ইউনাইটেড ল্যাটিন আমেরিকান সিটিজেন ন্যাশনাল কনভেনশন’ নামে একটি অনুষ্ঠানে মুখোমুখি দেখা হয় এই দুই বিখ্যাত নারীর। জেনিফার পরেছিলেন একটি গোলাপি পোশাক। আর সাদা নীল ফুল ছাপের পোশাকে মিশেল। দেড় হাজার দর্শকের সামনে তাকে ডেকে নিলেন জেনিফার। মঞ্চে উঠেই মিশেল নিজের বক্তৃতায় মন মাতালেন উপস্থিত সকলের।
অনুষ্ঠানের শেষে মূলত জেনিফার লোপেজের উদ্যোগেই সেই বহু চর্চিত সেলফি। পরে জেনিফার ‘মাই ফ্যাব সেলেব সেলফি লিস্ট’ নামে অ্যালবামে ছবিটি আপলোড করেন। তার পরই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লাইফের বন্যা। অনুষ্ঠানটিতে মুখ্য বক্তা ছিলেন মিশেল ওবামা। বক্তৃতায় যুব-সম্প্রদায়ের উচ্চশিক্ষায় জোর দেন তিনি। — আনন্দবাজার পত্রিকা
