ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ভাইয়ের অপরাধে বোনকে ধর্ষণের শাস্তি দেয়ার নির্দেশদাতা বলে অভিযুক্ত গ্রাম্য মাতবরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, কিশোরীর ভাই গ্রামের এক মহিলাকে শ্লীলতাহানীর চেষ্টা করেছিল। এ কারণে গ্রাম প্রধান ওই নির্দেশ দেয়। গ্রেফতারকৃতদের মধ্যে কিশোরীর ভাই ও ধর্ষকও রয়েছে।
ঝাড়খণ্ড পুলিশ প্রধান রাজিব কুমার বলেন, এ ঘটনায় ওই গ্রাম্য মাতবর, ধর্ষক ও কিশোরীর ভাইকে আমরা গ্রেফতার করেছি।
