স্বরূপকাঠি উপজেলার খাদ্য বিভাগের খাদ্য নিয়ন্ত্রকসহ ৬ কর্মকর্তা-কর্মচারী ৩ মাস যাবত্ বেতনভাতাদি না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
সম্প্রতি এখানে খাদ্য নিয়ন্ত্রক এ কে এম আব্দুল মন্নান মৃধাকে এ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। আগে থেকে এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন।
ফলে উপজেলা হিসাব রক্ষণ অফিস গত ৩ মাস বেতনভাতা বিল ছাড় করছে না।
