মংলায় এক হিজড়াকে বিয়ে করে প্রতারণা করায় গত শুক্রবার রাতে হুমায়ুন (৩৫) নামে এক যুবকের বিশেষ অঙ্গ কেটে নিয়েছে এক হিজড়া।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মংলার কাইনমারী এলাকার মতি হাওলাদারের ছেলে হুমায়ুন নতুন কলোনীর হিজড়া খোকন ওরফে সেতুকে ৬ বছর আগে বিয়ে করে। সেতু ৪/৫ লাখ টাকা ব্যয় করে হুমায়ুনকে দোকানসহ বিভিন্ন ব্যবসার ব্যবস্থা করে দেন। সম্প্রতি হুমায়ুন সেতুকে না জানিয়ে অন্যত্র বিয়ে করে । এতে সে ক্ষুব্ধ হয়ে কৌশলে হুমায়ুনকে নতুন কলোনীতে তার বোন বিউটির বাড়িতে ডেকে নিয়ে বটি দিয়ে হুমায়ুনের বিশেষ অঙ্গ কেটে সটকে পড়েন। তাকে প্রথমে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মংলা থানার ওসি বেলায়েত হোসেন বলেন, থানায় মামলা হয়েছে। হিজড়া সেতু, তার ভাই এমদাদুল ও তার মাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
