আরজে, টিভি উপস্থাপনা আর চলচ্চিত্রে অভিনয়ের ঘোষণা দিয়ে চরম ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে সবচেয়ে বড় বিষয় হলো ঈদ মৌসুমে টিভিতে একাধিক অনুষ্ঠানে উপস্থাপনার অফার যেন তাকে পেয়ে বসেছে। দেশের প্রায় প্রতিটি চ্যানেলেই এখন তার চাহিদা। আর এ নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন নুসরাত ফারিয়া। ফারিয়ার কথায়, ‘আমি কমবেশি সব চ্যানেলেই কাজ করেছি। কিন্তু মুশকিল হলো ঈদে একই ধরনের অনুষ্ঠানে যদি আমি প্রায় সব চ্যানেলে হাজির হই। তাহলে দর্শকেরা আমার প্রতি বিরক্ত হবেন। এমনিতেই অনেক কষ্টে নাটকে অভিনয়ের অফার ফেরাতে হয় আমাকে। কারণ চলচ্চিত্রে যেহেতু কাজ শুরু করেছি। তাই এটাকে সিরিয়াসলিই নিয়েছি। আর ছোটপর্দায় খুব বেশি উপস্থিতি হলে আমার চলচ্চিত্রও কেউ দেখতে আসবে না। তাই নিজে থেকেই
সাবধান হচ্ছি।
