সোনাক্ষির ফেসবুক পেজে গতকাল আপলোড হওয়া হানি সিং-এর সাথে এই ছবিটি।
সোনাক্ষি সিনহার সঙ্গে নতুন ভিডিও শুট করার পর, এবার হানি সিংয়ের নজর বলিউডের অন্য দুই বিদেশি নায়িকার দিকে। জ্যাকলিন ফার্নান্দেজ এবং নার্গিস ফাকরির সঙ্গে নতুন ভিডিও অ্যালবাম তৈরির কথা ভাবছেন ভারতের বিখ্যাত র্যাপার। ৩১ বছরের এই গায়ক অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সালমান খান অর্থাত্ রুপালি জগতের সবথেকে বড় তিনজন অভিনেতার সঙ্গে কাজ করার পর এবার তিনি নার্গিস ও জ্যাকলিনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। ‘জ্যাকলিন ও নার্গিস দুজনেই খুব ট্রেন্ডি এবং অন্যধরনের অভিনেত্রী যাদের মিউজিক ভিডিওতে খুব ভালো মানাবে। সমস্ত ধরনের লুক এবং কাজ এই দুজনেই খুব ভালোভাবে করতে পারেন এবং তারা নিজেদের কাজ সম্পর্কে খুব সচেতন’, হানি সিং সংবাদমাধ্যমের কাছে এমনটাই জানালেন। সোনাক্ষির তার ভিডিওর নতুন লুকের প্রশংসায় পঞ্চমুখ হানি সিং। তিনি জানান সোনাক্ষি তার খুব ভালো বন্ধু এবং একসঙ্গে খুব মজা করে কাজ করছেন। যে ভিডিওটিতে সোনাক্ষি এবং হানি সিং কাজ করছেন সেটি প্রকৃতঅর্থে একটি ১০ মিনিটের ছোট সিনেমার মতো কাজ এমনটাই জানালেন ইয়ো ইয়ো হানি সি\
