দ্য লিটল মাস্টার

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:১২
এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শিশুতোষ দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দ্য লিটল মাস্টার’-এর শেষ পর্ব। সিরাজুল করিমের রচনা ও আবীর খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, সাবেরী আলম, মিতা নূর, তাজিন আহমেদ, আবীর খান ও শিশু অভিনয়শিল্পী ‘ঘেটুপুত্র’ চলচ্চিত্র খ্যাত মামুন, কাশফিম, আলভি, নিলা সহ আরো অনেকে।