ফেনীর বিপক্ষে ড্র করেছে ব্রাদার্স

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:২৫
স্পোর্টস রিপোর্টার ব্রাদার্স ইউনিয়ন ১-১ গোলে সকার ক্লাব ফেনীর বিপক্ষে ড্র করেছে। গতকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলার ২১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ফেনীর সাইমন। ৫৫ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ব্রাদার্সের চোকা চার্লস। এরপর আর কোন গোল না হওয়ায় ড্রয়ে খেলা শেষ হয়।