ছয় মাসের কিস্তিতে কেনা যাবে ওয়ালটন পণ্য

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:২৮
কিস্তিতে জিরো ইন্টারেস্টে পণ্য কেনা আরো সহজ করেছে ওয়ালটন। এর আগে প্লাজা এমআরপি (সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য) তে ওয়ালটন পণ্য কেনা যেতো চার মাসের কিস্তিতে। এখন থেকে তা কেনা যাবে ছয় মাসের কিস্তিতে। অর্থাত্ ছয় মাসের মধ্যে টাকা পরিশোধ করলে পণ্য কেনা যাবে প্লাজা এমআরপি বা পণ্যের গায়ে লেখা দামেই। দেশজুড়ে ওয়ালটনের সকল প্লাজায় থাকছে কিস্তি সুবিধা। ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, গত নয় জুলাই থেকে দেশের সকল ওয়ালটন প্লাজায় ক্রেতাদের এ কিস্তি সুবিধা দেয়া হচ্ছে। মোবাইল ফোন সেট বাদে ওয়ালটন ব্র্যান্ডের সকল পণ্যের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে। আর নূন্যতম সাড়ে ৮ হাজার টাকার পণ্য কিনলে এ কিস্তি প্রযোজ্য হবে। ওয়ালটনের মার্কেটিং বিভাগের কর্মকর্তারা জানান, ওয়ালটন ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি ও অন্যান্য হোম এ্যাপ্লায়েন্স পণ্যে নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে ক্রেতারা এই সুবিধা নিতে পারবেন। এর বাইরে সর্বোচ্চ ২৫ মাসের সহজ কিস্তিতে পণ্য কেনার আগের সুবিধাও যথারীতি বহাল থাকবে। — প্রেস বিজ্ঞপ্তি