রমজানের প্রায় অর্ধেক অতিবাহিত হলেও বেসরকারি শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের সরকারি অংশ এখনও না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া, জোটভুক্ত শিক্ষক সমিতির সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম ও মহাসচিব চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ, অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রিন্সিপাল সামসুল হক ও মহাসচিব ড. মাহবুবুর রহমান মোল্লা, মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইব্রাহীম ও মহাসচিব মোঃ জাকির হোসেন, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান মিজান ও মহাসচিব আজিজুল হক রাজা প্রমুখ।
জোটের এক বিবৃতিতে বলা হয়, সরকার শিক্ষকদের দাবির প্রতি সম্মান না দেখিয়ে বরং বিভিন্নভাবে শিক্ষকদের হয়রানি করা হচ্ছে। বিবৃতিতে ঈদের পূর্বেই শিক্ষকদের জুন ও জুলাই মাসের বেতন এবং পূর্ণাঙ্গ উত্সব ভাতা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
