তিন এমপি বিএসএমএমইউর সিন্ডিকেট সদস্য মনোনীত

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:৪৯
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোঃ মোজাম্মেল হোসেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুব আলী ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ রুস্তম আলী ফরাজী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি তাদের মনোনয়ন প্রদান করেন। গত ৮ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উল্লিখিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান প্রমুখ। এদিকে গতকাল সকালে মুক্তিযোদ্ধা অজিত চন্দ্র রায়ের মরদেহ গ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।