ছাগলনাইয়ায় শুরু হয়েছে ৩ দিনের ফলদ বৃক্ষ মেলা

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২১:০৪
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ছাগলনাইয়ায় ৩ দিনের ফলদ বৃক্ষ মেলা শনিবার থেকে শুরু হয়েছে। পৌর শহরের জিরো পয়েন্টে এ মেলার উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ নেত্রী শিরিনা আক্তার। এই উপলক্ষে ইউএনও কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, শিরিনা আক্তার এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ভাইস-চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা, ফেনী জেলা জাসদ সেক্রেটারী আবুল কাশেম এলএলবি, উপজেলা জাসদ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সেক্রেটারী কাজী আবদুল বারী, উপজেলা যুবলীগের আহবায়ক জাফর উল্যাহ মজুমদার, যুগ্ম আহবায়ক শিমুল চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দিদারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ নেত্রী শিরিনা আক্তার বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য এবং মধ্যবর্তী নির্বাচনের জন্য বিএনপি-জামায়াত চক্র ষড়যন্ত্রে নেমেছে। মধ্যবর্তী নির্বাচন কখনো হবেনা, যদি হয় বুঝতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হেরে গেছে।