ঈদ এলেই টিভি চ্যানেলগুলোর নানা ডিজাইনের অনুষ্ঠান নির্মাণের হিড়িক পড়ে যায়। এর ভেতরে খুব কমন ফর্মেট হলো ম্যাগাজিন অনুষ্ঠান। যারা কখনও উপস্থাপনা করেনি তারা সেটা পারুক না পারুক উপস্থাপনার চেয়ারে বসিয়ে দিয়েই যেন চমকে দিতে চায়। এছাড়া দু-চারটে গান আর নাচের মিশেল করলেই হয়ে যায় ‘ম্যাগাজিন’ নামের ককটেল। এসব অনুষ্ঠানে গুণী সংগীতশিল্পীদের উপস্থিতি দেখা যায় বরাবরই।
অনুষ্ঠানের মান-বৈচিত্র্য বিচারে রাখবে দর্শকেরাই। তবে একই ফর্মেটের এই চেষ্টার ব্যতিক্রমে নেই মাছরাঙা টেলিভিশনও। তাদের ঈদ অনুষ্ঠান ‘ঈদ জলসা’য় গান গেয়েছেন দেশের গুণী কণ্ঠশিল্পী কনকচাঁপা।
