মডেল ও নৃত্যশিল্পী রিয়াকে গেল ঈদেও বেশ ক’টি অনুষ্ঠানে দেখা যেত। কিন্তু হঠাত্ করেই যেন তিনি মিডিয়া থেকে উধাও! গত একবছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন এই মডেল অভিনেত্রী। নিজের সংসার ভাঙনের বারবার খবরে পর অবশেষে ব্যবসায়ী ইভানের সাথেই গাঁটছড়া বেঁধেছেন তিনি। আমেরিকায় এখন অবস্থান করছেন ইভান-রিয়া দম্পতি। নবাগত সন্তানের অপেক্ষায় রয়েছেন এখন রিয়া। তবে আমেরিকায় শোবিজ জগতের অনেকেই এখন অবস্থান করায়, সেখানেও যেন আলাদা এক কমিউনিটি তৈরি হয়েছে।
সম্প্রতি রিয়া ই-মেইলের মাধ্যমে জানান, ‘সন্তানের দেখভালের কাজেই এখন সব কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আমি এখন সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহারের অপেক্ষায়। এর ভেতরে নিউইয়র্ক-ভিত্তিক কিছু অনুষ্ঠানের আমন্ত্রণ এলেও কোনো অনুষ্ঠানে যোগ দিইনি। দেশে থাকলে তো কাজেই ব্যস্ত থাকি। এখানেও যদি একই ব্যস্ততায় থাকি তবে জীবনের পরিবর্তন হবে না।’ এদিকে এই রিপোর্ট প্রকাশের সময় বিশ্বকাপ ফলাফল পাঠকেরা জানলেও মেসির সাথে ছবি তুলেছেন কথা বলেছিলেন, সেই কথাও জানালেন রিয়া। তিনি বলেন, ‘বিশ্বকাপ মেসির হাতেই মানাবে। ওর সাথে মাত্র মিনিট পাঁচেক কথা বলেছিলাম। তাতে মনে হয়েছে এতটা বিনয়ী সুপারস্টার আমার জীবনে আর দেখিনি।
উল্লেখ্য, বছর কয়েক আগে বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দল সফরে এলে মেসির সাথে বিশেষ সাক্ষাতের সুযোগ মেলে রিয়ার।’
