শিখণ্ডী কথা’র ১৪৭তম প্রদর্শনী

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২১:০৯
আজ মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠার ৩১ বছর। এদিন তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আয়োজন করছে মহাকাল-এর নাট্যসহযোদ্ধাদের মিলনমেলা, ‘মহাকাল-এর গর্বিত ৩১ বছর’ আলোচনা, ইফতার আয়োজন এবং সবশেষে নাটক ‘শিখণ্ডী কথা’। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং বিশেষ অতিথি থাকছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন উপস্থিত নাট্যজনেরা। স্বাগত বক্তব্য দেবেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ ও অনুষ্ঠান সঞ্চালন করবেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসান এবং সভাপতিত্ব করবেন মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আফজাল হোসেন। ‘শিখণ্ডী কথা’ নাটকের নেপথ্য শিল্পীরা হলেন পোশাক পরিকল্পনায় ওয়াহীদা মল্লিক, সূচনা সংগীত ইউসুফ হাসান অর্ক, আবহ সংগীত সুলতানা ইয়াসমীন হক ও আব্দুল আলীম, মঞ্চ পরিকল্পনায় তানভীর হাসান ও মু. শফিকুল ইসলাম, আলোক পরিকল্পনায় রফিকুল হক হিমেল, কোরিওগ্রাফি রাজশ্রী রায় এবং রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়। নাটকটির কুশীলব মীর জাহিদ হাসান, পলি বিশ্বাস, উত্পল চক্রবর্তী, উজ্জ্বল আচার্য, হাবিবুর রহমান হাবিব, মো. শাহনেওয়াজ, সৈয়দ ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান সবুজ, সৈয়দ লুত্ফর রহমান, ইকবাল চৌধুরী, বাঁধন, সোনিয়া ইসলাম, রিয়া চৌধুরী, সামিউল জীবন, ইমতু রাতিশ, সুমন দাশ, তৌহিদুর রহমান শিশির, বোরহানউদ্দিন, সামসুল আলম, বাহার সরকার, রাসেল আহমেদ, রিফাত হোসেন জুয়েল, নিরব হোসেন মিঠু, আসাদুজ্জামান রিফাত ও মনির হোসেন।