সুইডেনে ধুলোর গানের ভিডিও

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২১:১০
সুইডেনের বিখ্যাত সব লোকেশন থেকে শুটিং হলো মাহমুদ মানজুরের নতুন অ্যালবাম ‘ধুলোর গান’-এর নতুন মিউজিক ভিডিও। না, কোনো ট্র্যাভেলিং টিভি শো’র উপস্থাপক হিসেবে নন। নাটক-সিনেমা তো নয়ই। নিজের একটি মিউজিক ভিডিওর শুটিং করেছেন সেখানে। যথারীতি মডেল নিজেই হয়েছেন। ক্যামেরার সামনে গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে তুলে এনেছেন সুইডেনের চোখ ধাঁধানো বেশ ক’টি বিখ্যাত লোকেশন। এর মধ্যে রয়েছে সুইডিস নোবেল হাউজ, ক্রুজশিপ, কুইনস হাউজ, ওল্ডিস্টেন প্রভৃতি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সুইডেন প্রবাসী নির্মাতা আরিফুর রহমান। মাহমুদ মানজুরের কথায় এবং শফিক তুহিনের সুরে ‘সয় না’ শীর্ষক এই গানটি এখন সম্পাদনার টেবিলে। সম্পাদনা করছেন বোরহান আহমেদ বৃহান।