মায়াভরা দুটি চোখে কেবলই যন্ত্রণার ছাপ। গো গো আওয়াজ ছাড়া তার মুখে আর কোন ভাষা নেই। ভাঙ্গা হাত নিয়ে এভাবেই ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১০ দিন ধরে পড়ে আছে প্রতিবন্ধী এই শিশুটি। হাসপাতালের খাতায় শিশুটির বয়স দশ বছর ও পরিচয়ের কলামে অজ্ঞাত হিসেবে উল্লেখ করা রয়েছে। জরুরি বিভাগ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটিকে কয়েকজন পথচারী হাসপাতালে রেখে যান। এই দিনগুলোতে কেউ তার খোঁজ নেয়নি।
