ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঘিওরের বানিয়াজুরী এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর ২ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রাতে জাবরা বাজারের পাইকারী মনোহরী “পূজা স্টোর”-এর মালিক প্রফুল্ল চন্দ্র মণ্ডল ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাইকেল যোগে বানিয়াজুরীর বাড়ি ফিরছিল। বানিয়াজুরী-ঘিওর সড়কের দুর্গা বাড়ি মোড়ে মোটর সাইকেলে ৩ আরোহী তার সাইকেলের গতি রোধ করে ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে তার কাছে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও বিকাশ, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সি লোডের ১২টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
