ব্রাজিলে চটেছেন বিগ বি

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২১:০৭
ফুটবলে বরাবরই ব্রাজিল-ভক্ত অমিতাভ। আর এবারে ব্রাজিই স্বাগতিক। তাই আগেই ঘোষণা দিয়েছিলেন এবারের বিশ্বাকাপের আসর দেখতে অমিতাভ উড়াল দেবেন ব্রাজিলে। প্রিয় দলকে বিশ্বকাপের ফাইনালে দেখার আশায় ব্রাজিলে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু এবারের আসরের স্বাগতিকরা হতাশ করেছে তাকে। ব্রাজিলিয়ান দলের খেলায় পুরোপুরি হতাশ তিনি। ৭১ বছর বয়সী অমিতাভকে ব্রাজিলে সঙ্গ দিয়েছেন তার ছেলে অভিষেক বচ্চন। ফাইনালে তো যেতেই পারেনি, উল্টো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে ব্রাজিল। তাদের এমন পরাজয়ের পর টুইটারে ধারাবাহিকভাবে হতাশা প্রকাশ করেছেন বিগ বি। বলিউডের এই মহাতারকা লিখেছেন, ‘কোপাক্যাবানা সমুদ্র সৈকতের কাছে ব্রাজিলকে আবার হারতে দেখে ফিরলাম। আমি খুবই হতাশ ও ব্যথিত। দলটার যে কী হয়ে গেল!’ আরেকটি বার্তায় অমিতাভ বলেন, ‘নিজেদের মাটিতে তাদেরকে এতটা অসহায় দেখা সমর্থক হিসেবে আমার কাছে ভুতুড়ে ব্যাপার!’