বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপভোগ করতে পৃথিবীখ্যাত তারকারা ভিড় জমান ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। প্রিয় দল জার্মানির বিশ্বকাপ জয়ের আনন্দে মারাকানায় আনন্দে লাফিয়ে উঠলেন পপতারকা রিহান্নাও। বাঁধভাঙা উচ্ছ্বাসে তিনি গায়ের জার্মানির জার্সি তুলে ফেলেন ওপরে!
এই কাণ্ড ঘটিয়ে ফের বিতর্কের মধ্যমণি হয়ে গেলেন বারবাডোজের এই গায়িকা। অন্তর্বাস দেখিয়ে দু’হাত ওপরে তুলে জার্মানির চতুর্থ বিশ্বকাপ জয় উদযাপন করলেন তিনি। এরপর ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন পাশের বন্ধুকে। ২৬ বছর বয়সী এই তারকার সে কী আনন্দ!
পোশাক খুলে এর আগেও অনেকবার নগ্ন হয়েছেন তিনি। কিন্তু একেবারে ফুটবল স্টেডিয়ামে ৭০ হাজার লোকের মাঝে এ কাজ করে বসবেন, তা-ও আবার বিশ্বকাপের ফাইনালে! জার্মান দলের কানেও গেছে রিহান্নার উদযাপনের খবর। তাই জার্মানির মিরোস্লাভ ক্লোসা,
শোয়াইনস্টেইগার, পোডোলস্কি ও ফাইনালে গোলদাতা
মারিও গোতজের সঙ্গে বিশ্বকাপ ট্রফি হাতে নেওয়ার
স্বাদ পান তিনি। ব্রাজিলে পৌঁছে সেদেশের কিংবদন্তি
ফুটবলার পেলের সঙ্গে ছবি তুলেছেন রিহান্না।
এবারের বিশ্বকাপের শুরু থেকেই টুইটারে
সর্বশেষ সব তথ্য জানিয়ে এসেছেন তিনি।
