এক নাটকে সর্বোচ্চ দুটি বা তিনটি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা আছে কোনো কোনো অভিনেতা-অভিনেত্রীর। কিন্তু এবার একাই এক নাটকের সাতটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ঈদের জন্য নির্মিত নাটকটির নাম ‘সাধারণ গণিত’। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব। পরিচালনা করছেন হাসান মোরশেদ। এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘একটি সিঙ্গেল নাটকের ৭টি চরিত্রে একজন অভিনেতার অভিনয় আগে কখনো ঘটেছে কিনা আমার জানা নেই।’
