মেসির বিপক্ষে ম্যারাডোনা!

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২১:৩৮
থমাস মুলার, আরিয়েন রোবেন ও হামেস রড্রিগেজকে পেছনে ফেলে বিশ্বকাপের সেরা খেলোয়াড় তথা গোল্ডেন বল জিতে নেন লিওনেল মেসি। কিন্তু কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা মনে করছেন মেসি গোল্ডেন বল পাওয়ার যোগ্য নন। ফিফার মার্কেটিং পরিকল্পনার অংশ হিসেবেই মেসিকে গোল্ডেন বল দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘মেসি? সম্ভব হলে আমি তাকে স্বর্গও দিয়ে দিতাম। কিন্তু মার্কেটিং পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ভুল কাউকে কোনো কিছু দেয়াটা ঠিক নয়।’ ফাইনালের বিশ্লেষণ করতে গিয়ে ম্যারাডোনা বলেন, ‘আমি আসলে বুঝি না, লাভেজ্জিকে কেন মাঠ থেকে তুলে নেয়া হলো। ডাউন উইংয়ে সে বেশ ভালো খেলছিল। কুন আগুয়েরো তার মতো খেলতে পারেনি। এটা তার টুর্নামেন্ট ছিল না।’