ঈদে সিনেপ্লেক্সে টম ক্রুজ!

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২০:৪২
এবারের ঈদুল ফিতরের বিশেষ আকর্ষণ হিসেবে স্টার সিনেপ্লেক্স দর্শকদের জন্য নিয়ে আসছে হলিউড ব্লকবাস্টার ছবি ‘ম্যালেফিসেন্ট’ ও ‘এজ অব টুমোরো’। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী সাড়া জাগানো ছবি দু’টি ঈদের দিন থেকে চলবে স্টার সিনেপ্লেক্সে। রবার্ট স্ট্রমবার্গ পরিচালিত ‘ম্যালেফিসেন্ট’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। আর ডাগ লিম্যান পরিচালিত ‘এজ অব টুমোরো’ ছবিতে মূখ্য ভূমিকায় রয়েছেন টম ক্রুজ। টম ক্রুজ মানেই অন্যরকম এক ক্রেজ। ব্লকবাস্টার ‘মিশন ইম্পসিবল’-খ্যাত এই অস্ট্রেলিয়ান অভিনেতা এ যাবত্ বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘অবলিভিয়ন’ ছবিতে। সম্প্রতি আবারও তিনি পর্দায় হাজির হয়েছেন নতুন ছবি নিয়ে। এবারের ছবির নাম ‘এজ অব টুমোরো’।