শুটিংয়ের শেষ পর্যায়ে রয়েছে রয়েল খানের নতুন চলচ্চিত্র ‘এই গল্পে ভালোবাসা নেই’। ফিরোজ শাহীর প্রযোজনায় এরই মধ্যে ঢাকা, কক্সবাজার ও খুলনার একাধিক লোকেশনে ছবিটির চিত্রায়ণ সম্পন্ন হয়। ফিরোজ শাহীর প্রযোজনায় এই চলচ্চিত্রে নবাগত শিল্পীদের পাশাপাশি সিনিয়র তারকা শিল্পীরাও কাজ করছেন। ছবির কাজ প্রসঙ্গে ফিরোজ শাহী বলেন, ‘চলচ্চিত্রে সিনিয়র ও প্রসিদ্ধ তারকারা না থাকলে তা সিনেমা বলে মনে হয় না। আমি চেয়েছি পুরোদস্তুর কমার্শিয়াল চলচ্চিত্র হিসেবে ছবিটি উপস্থাপন করতে।
বিশেষ করে ছবির একটি দৃশ্যে মিশা ভাই আমাকে একটি শট বুঝিয়ে দেওয়ার জন্য নিজেই মেঝেতে পড়ে হাঁটুতে ব্যথা পেলেন। তারপর তার ডিরেকশনেই আমি পরবর্তী শটটি দিলাম।’
