১ — প্রথম ইউরোপিয়ান দল হিসেবে লাতিন আমেরিকা থেকে ট্রফি নিয়ে ফিরলো জার্মানি।
২ — দুটি হ্যাটট্রিক দেখেছে এবারের বিশ্বকাপ। দুটিই ঘটেছে প্রথম পর্বে। খেলোয়াড় দু’জন হলেন জার্মানির টমাস মুলার ও সুইজারল্যান্ডের জার্দেন শাকিরি।
৩ — সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখা খেলোয়াড় হলেন ব্রাজিলের থিয়াগো সিলভা।
৪ — টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচ।
৬ — সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন কলম্বিয়ার জেমস রড্রিগেজ।
৬ — শেষ ষোলতে খেলা ইউরোপিয়ান দলের সংখ্যা। ১৯৮৬ সাল থেকে দ্বিতীয় রাউন্ডের প্রচলন হওয়ার পর থেকে এটাই ছিল সর্বনিম্ন।
৮ — বিশ্বকাপে অতিরিক্ত সময়ে যাওয়া ম্যাচ।
৯ — দ্বিতীয় পর্বে কোস্টারিকা ও গ্রীসের মধ্যকার ম্যাচে সবচেয়ে বেশি কার্ড দেখা যায়। দু’দলের খেলোয়াড়রা মিলে দেখেন আটটি হলুদ ও একটি লাল কার্ড।
১০ — এবারের বিশ্বকাপে লাল কার্ডের সংখ্যা।
১০ — ইতিহাসের দশম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ জয়ের রেকর্ড করলেন সামি খেদিরা।
১২ — টুর্নামেন্টের মোট পেনাল্টি।
১২ — চাকরি হারানো বা পদত্যাগ করা কোচের সংখ্যা।
১৪ — সবচেয়ে বেশি গোল হজম করা দল ব্রাজিল।
১৫ — বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ সেভের নতুন রেকর্ড গড়েন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ড।
১৬ — বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করে ব্রাজিলের রোনালদোকে ছাড়িয়ে গেলেন জার্মানির ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসা।
১৮ — এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা দল জার্মানী। রেকর্ড সংখ্যক এই গোল সর্বশেষ ২০০২ সালের বিশ্বকাপে করেছিল ব্রাজিল।
২৩ — স্কোয়াডের প্রত্যেকজন খেলোয়াড়কেই মাঠে নামিয়েছিল নেদারল্যান্ডসের লুই ফন গাল।
২৫ — এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি সেভ করেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
২৯ — সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সবচেয়ে কম সময়ের মধ্যে ৫টি গোল দেয়ার নতুন রেকর্ড করলো জার্মানি।
৩০ — ঘানার বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোলটি করেন যুক্তরাষ্ট্রের ক্লিন্ট ডেম্পসি।
৩১ — এক ম্যাচে সবচেয়ে বেশি ফাউল করেছে ব্রাজিলের খেলোয়াড়রা। কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ঘটে এই ঘটনা।
৩১ — এই সংখ্যক ম্যাচে প্রথম গোল আসতে সময় লেগেছে ৭৫ মিনিট।
৩২ — রেকর্ড সংখ্যক গোল পান বদলী খেলোয়াড়রা।
৪৩ — বিশ্বকাপের ইতিহাসে রজার মিলারকে ছাড়িয়ে সবচেয়ে বয়স্ক তারকা হিসেবে ম্যাচ খেলে ফেলার নতুন রেকর্ড গড়েন কলম্বিয়ার ফারিড মনড্রাগন।
৫০ — ফুটবল বিশ্বকাপের ইতিহাসে পঞ্চাশতম হ্যাটট্রিকটি করেন সুইজারল্যান্ডের জার্দেন শাকিরি। তিনটি গোলই আসে বাম পা থেকে — এটাও অভিনব এক ঘটনা।
৫২ — সবচেয়ে বেশি মাইল মাঠে দৌড়ানো খেলোয়াড় হলেন জার্মানির ফরোয়ার্ড টমাস মুলার।
৬৬ — দুটি গোলের মাঝে সবচেয়ে কম সময় নেয় ফ্রান্স। সুইজারল্যান্ডের বিপক্ষে সেই দুই গোলদাতা হলেন অলিভার গিরুদ ও ব্লেইজ মাতুইদি।
১০০ — এবারের বিশ্বকাপের ১০০তম গোলটি করেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। কাকতালীয়ভাবে এটা ছিল বিশ্বকাপে ব্রাজিলের শততম ম্যাচ।
১৭১ — এবারের বিশ্বকাপের মোট গোল সংখ্যা। ১৯৯৮ সালে ফ্রান্সেও এসেছিল এই রেকর্ড সংখ্যক গোল।
১৮৭ — এবারের বিশ্বকাপের মোট হলুদ কার্ড।
২২৪ — ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দল এখন জার্মানি। কাকতালীয়ভাবে ব্রাজিলকে সেমিফাইনালে বিধ্বস্ত করার ম্যাচেই সেলেচাওদের সমতায় চলে আসে জার্মানি।
৫৬২ — সবচেয়ে বেশি সংখ্যক পাস দেয়া খেলোয়াড় হলেন জার্মান অধিনায়ক ফিলিপ লাম।
