মোনাসা লার্নিং সেন্টারের রচনা প্রতিযোগিতায় লেখা আহ্বান

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:৩৮
রাজধানীর শিশু-শিক্ষার্থীদের জন্য সৃজনশীল রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে মোনাসা লার্নিং সেন্টার। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রতিযোগীকে ১০০ থেকে ৩৫০ শব্দের মধ্যে কোনো গল্প, সত্য ঘটনা, কল্প-কাহিনী, গদ্য, কবিতা এবং ৫টি অলঙ্করণ আগামী ২৩ শে জুলাইয়ের মধ্যে মোনাসা লার্নিং সেন্টারের ঠিকানায় পাঠাতে হবে। প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের বয়স সীমা হতে হবে ৫ থেকে ১৪ বছর। আগ্রহীরা-০১৭৬৬৯০০৯০০ মোবাইল নম্বরে ফোন দিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি সনদপত্র এবং একটি এফএফসির উপহার কার্ড দেয়া হবে। প্রথম বিজয়ীর লেখাটি ইংরেজি দৈনিক দ্য ঢাকা ট্রিবিউনে প্রকাশ করা হবে। একইসঙ্গে উপহারও প্রদান করা হবে। মোনাসা লার্নিং সেন্টার প্রত্যেক শিশুর গণিত শিক্ষার উপর গুরুত্ব দিয়ে থাকে। -প্রেস বিজ্ঞপ্তি