ব্রাজিল বিশ্বকাপে নিজ দলের চোখ জুড়ানো পারফরম্যান্সের ভুয়সী প্রশংসা করে কলম্বিয়ার গায়িকা সুপারস্টার শাকিরা বলেছেন, জেমস রড্রিগেজ ও দলের খেলোয়াড়রা দেশকে গর্বিত করেছে।
এ টুর্নামেন্টের সেরা আবিষ্কার আক্রমণাত্মক মিডফিল্ডার রড্রিগেজ ছয় গোল করে কলম্বিয়াকে টুর্নামেন্টের কোয়ার্টারফাইনালে নিয়ে যান এবং গোল্ডেন বুট জয় করেন। শাকিরা বলেন, ‘আমরা যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছি এবং খেলোয়াড়রা তাদের মেধা বিশ্ববাসিকে দেখিয়েছে তাতে আমি আমার দেশের জন্য অত্যন্ত গর্বিত’। শাকিরার নজর কেড়েছে তার দেশের পরিচ্ছন্ন খেলাও, ‘পুরো টুর্নামেন্ট আমরা প্রধান্য বিস্তার করে এবং আমাদের মান প্রমাণ করে ফেয়ার পে¬ পুরস্কার পাওয়ায় আমি গর্বিত।
আর রড্রিগেজ সম্পর্কে তিনি বলেন, ‘রড্রিগেজের মত একজন প্রমাণ করেছেন তিনি কি দিয়ে তৈরি এবং পুরো টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজনে পরিণত হয়েছেন। বিশ্বকাপ ইতিহাসে সম্ভবত আমাদের সেরা পারফরম্যান্স ছিল এটা। একজন কলম্বিয়ান হিসেবে আমি গর্বিত।’
